চট্টগ্রামে ৩টি মিষ্টির দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনটি মিষ্টির দোকান থেকে জব্দ করা মিষ্টি নালায় ফেলে দেওয়া হয় l প্রথম আলো
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনটি মিষ্টির দোকান থেকে জব্দ করা মিষ্টি নালায় ফেলে দেওয়া হয় l প্রথম আলো

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার তিনটি মিষ্টির দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ মণ পচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়। গতকাল রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ অভিযানে নেতৃত্বে দেন।
দোকানগুলোর মধ্যে খাজা সুইটস এবং মক্কা সুইটসকে এক লাখ টাকা করে এবং জব্বার সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, দোকানগুলোতে দীর্ঘদিনের পুরোনো পচা-বাসি মিষ্টি পাওয়া গেছে। মিষ্টির ওপর ভাসছে মরা পোকামাকড়। নোংরা পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছিল। এ সময় তিনটি দোকানের ১০ মণ পচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়।