চট্টগ্রামে ৩০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন সড়ক এলাকা থেকে ৩০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার সৈয়দ হোসেনের ছেলে।চট্টগ্রাম মহানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জাকিরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বড়ি নিয়ে তিনি আখাউড়া যাচ্ছিলেন।’ এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন।