প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার ৩১৩টি কেন্দ্রে আজ বুধবার থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর চট্টগ্রাম জেলার সরকারি, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের এক লাখ ২১ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।ইবতেদায়ি মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫১০ জন বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম প্রথম আলোকে বলেন, পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্রসচিব, পরীক্ষক ও পর্যবেক্ষকদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।