প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকায় আগুনে ছোট-বড় ৪০টি কাঁচা দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, গতকাল সকাল পৌনে আটটার দিকে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সোয়া নয়টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ১০টি মুদি দোকান, ১৩টি পানের দোকান, পাঁচটি চায়ের দোকানসহ মোট ৪০টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।