চট্টগ্রামে ৪০টি স্থাপনা অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত নগরের ডিসি রোড এলাকা থেকে প্রায় ৪০টি স্থাপনা অপসারণ করেছেন। এ ছাড়া অভিযানে পাঁচটি ভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, সিডিএর নির্বাহী প্রকৌশলী ও ‘ডিসি রোড সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। একটি বুলডোজার দিয়ে স্থাপনাগুলো অপসারণ করা হয়।
প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান বলেন, নগরের ডিসি রোড সম্প্রসারণের জন্য সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত প্রায় ৪০টি আধা পাকা স্থাপনা অপসারণ করা হয়েছে।