চট্টগ্রামে ৪৮২ কোটি টাকার রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
চট্টগ্রাম কর অঞ্চলের আওতাধীন চট্টগ্রাম নগর, চার জেলা ও ১১ উপজেলায় অনুষ্ঠিত আয়কর মেলা থেকে ৪৮২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আয়কর মেলার তথ্য উপব্যবস্থাপনা কমিটি এ কথা জানিয়েছে।
মেলা কমিটি সূত্র জানায়, মেলায় সেবা নিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৮৩ জন। মেলায় আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৭ হাজার ৪২০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ৬০ জন। ই-পেমেন্টের সেবা নিয়েছেন ১৩২ জন।
গতকাল চট্টগ্রাম নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে মেলার সমাপনী অনুষ্ঠান হয়।