চট্টগ্রামে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের নগর জেদ্দা ও দুবাই থেকে আসা পৃথক দুটি ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে এক কেজির বেশি ওজনের প্রায় ৫০ লাখ টাকার ১০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।
গতকাল বুধবার বিকেল পাঁচটা ও রাত আটটায় উড়োজাহাজগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যাত্রীদের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। শাহ আমানত বিমানবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘোষণা ছাড়া স্বর্ণ আনায় পাঁচ যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট যাত্রীদের পাসপোর্ট জব্দ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে আমরা ওই পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’