চট্টগ্রামে ৫০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের লালখান বাজার মতিঝরনা এলাকায় এক ব্যক্তিকে মারধর করে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লোকটির নাম নুরুল আলম চৌধুরী। বাড়ির নির্মাণকাজের জন্য ইট কিনতে যাওয়ার সময় মতিঝরনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা অভিযোগ খতিয়ে দেখছি।’