চট্টগ্রামে ৫০ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার সকালে ৫০ হাজার মার্কিন ডলারসহ হরিশ চন্দ্র নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন বলে কাস্টমস কর্মকর্তাদের জানিয়েছেন।কাস্টমস কর্মকর্তারা জানান, জিএমজি এয়ারলাইনসের একটি বিমানে করে বেলা সাড়ে ১১টায় কলকাতায় যাচ্ছিলেন হরিশ চন্দ্র। এ সময় স্ক্যানিং মেশিনে তাঁর ব্রিফকেস পরীক্ষা করে ঘোষণাবহির্ভূত এসব ডলার ধরা পড়ে। পরে সেগুলো জব্দ করে কাস্টমস কর্মকর্তারা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণও জব্দ করা হয়।কর্মকর্তারা বলেছেন, হরিশ চন্দ্র দাবি করেছেন, ২০০১ সাল থেকে তিনি চট্টগ্রামে চাকরি করছেন। জব্দ করা ডলার তাঁর বেতনের অর্থ বলেও তিনি দাবি করেছেন। বিমানবন্দরে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা শোয়েব-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হরিশ চন্দ্রের বিরুদ্ধে পতেঙ্গা থানায় কাস্টমস আইন ও মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। কর্মকর্তারা জানান, দেশি বা বিদেশি যাত্রীরা ঘোষণা ছাড়াই পাঁচ হাজার মার্কিন ডলার এবং ২০০ গ্রাম স্বর্ণ বহন করতে পারেন।