চট্টগ্রামে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা এবং কালুরঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ এবং চান্দগাঁও থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মো. ইব্রাহিম (১৮), মাহমুদ জাকির হোসেন (৩২) ও মো. এনামুল হক (২০)। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মোহরা এলাকা থেকে ইব্রাহিম ও মাহমুদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছ থেকে ১০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।অন্য এক অভিযানে কালুরঘাট সেতুসংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। এনামুলের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ ইয়াবা বড়ি। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।