চট্টগ্রামে ৬০ ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মাঝিরঘাটের র‌্যালি কলোনিতে আগুন লেগে ৬০টি ঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে মাঝিরঘাট পুরাতন কাস্টমস কার্যালয়ের পেছনে র‌্যালি কলোনিতে আগুনের সূত্রপাত হয়।