চট্টগ্রামে ৬০ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে ৮ হাজার ৪১১টি ইয়াবা। গতকাল শনিবার নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা হয়েছে।