চট্টগ্রামে ৬৪০ লিটার মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হাজারী গলি থেকে ৬৪০ লিটার বাংলা মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হাজারী গলির পিয়াশী মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার ও মদ উদ্ধার করে।পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন মিলন দত্ত (৪৬), স্বপন চন্দ্র মালী (৩২) ও মো. নবী হোসেন (২৪)। তাঁরা মদবিক্রেতা। তাঁদের কাছ থেকে মদ বিক্রির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কয়েকজন মদবিক্রেতা পালিয়ে যান। এই অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার দুই উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ ও মো. নেজাম উদ্দিন।এসআই সদীপ দাশ জানান, ফিশারিঘাটের একটি মদের মহল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রতিদিন ১৫ লিটার মদ কিনে এনে তাতে পানি মিশিয়ে নিজেরা প্যাকেটজাত করে বিক্রি করতেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।