চট্টগ্রামে ৭টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও থানার উত্তর মোহরার তাজ মাঝির পাড়া এলাকায় সাতটি টিনের ছাউনির কাঁচা ঘর পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাঝির পাড়া এলাকার মহিউদ্দিনের ঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেন, জানে আলম, মহিউদ্দিন, কালা মিয়া, জসিম উদ্দিন, মো. আলম ও আব্বাস মিয়ার ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোস্তফা মহসিন প্রথম আলোকে বলেন, কালুরঘাট অগ্নিনির্বাপককেন্দ্রের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।