চট্টগ্রামে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের খাতুনগঞ্জ এলাকায় ৭৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে এক অভিযানে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।এঁরা হলেন, দুই ভাই মোহাম্মদ আলী (৩১) ও শওকত আলী (২৬) এবং মোহাম্মদ আফসার (৩২)। র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমান্ডার মো. নূর উজ জামান বলেন, ‘খাতুনগঞ্জের হাজী সোনা মিয়া মার্কেটের আজিজ শপ নামের একটি দোকানে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।’এঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানান কমান্ডার নূর উজ জামান। তাঁদেরকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।