চট্টগ্রামে ৮ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ ফিশারিজ নামের একটি প্রতিষ্ঠানের আট লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার নগরের ডিসি হিল-সংলগ্ন বন বিভাগের কার্যালয়ের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চেরাগী পাহাড় এলাকার ব্র্যাক ব্যাংক থেকে বায়েজিদ ফিশারিজের দুই প্রতিনিধি টাকা তুলে ফিশারিঘাটের দিকে যাচ্ছিলেন। সিএনজিচালিত অটোরিকশা আরোহী চার অস্ত্রধারী সন্ত্রাসী তাঁদের রিকশার গতি রোধ করে। এরপর তাঁরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। উপপুলিশ কশিনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের ধরতে তাঁরা অভিযান শুরু করেছেন।