চট্টগ্রামে ৮০ ঘনফুট সেগুন কাঠ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রায় দেড় লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। গতকাল বুধবার সকালে কাপ্তাই রাস্তার মাথা ও মুরাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।বন বিভাগ সূত্র জানায়, অভিযান চালিয়ে সকাল সাড়ে সাতটায় কাপ্তাই রাস্তার মাথায় একটি মাইক্রো বাস থেকে ৫০ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। এই কাঠের আনুমানিক দাম এক লাখ ২০ হাজার টাকা। পরে নগরের ষোলশহর রেলগেট থেকে ভ্যানে করে নেওয়ার পথে মুরাদপুর থেকে বিভিন্ন মাপের ২০ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়। এর দাম প্রায় ৩০ হাজার টাকা।চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে জানান, আটক মাইক্রোবাস ও সেগুন কাঠ বন বিভাগের কালুরঘাট ডিপোতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।