চট্টগ্রামে ৮৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী, বন্দর ও বাকলিয়া থানা এলাকায় গোয়েন্দা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক চারটি অভিযান চালিয়ে ৮৫০টি ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার ও আগের দিন শনিবার এসব অভিযান চালানো হয়।