চট্টগ্রামে ৯ পৌরসভায় মেয়র পদে ৯৩ জনের মনোনয়নপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নয়টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৯৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল জমা দেওয়ার শেষ দিনে এ হিসাব পাওয়া গেছে।চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৮৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৮ জন মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২ জানুয়ারি। আগামী ১৮ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।