চট্টগ্রামে ৯৫ ভরি স্বর্ণালংকার চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাড়ি থেকে ৯৫ ভরি ওজনের স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গতকাল এ-সংক্রান্ত অভিযোগ পেয়ে অভিযান শুরু করেছে।পুলিশ সূত্র জানায়, খুলশীর ২ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বাড়ির মালিক রোকসানা আহমেদ গত ১৬ আগস্ট ঢাকায় আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তাঁর অনুপস্থিতিতে বাড়ির নিচতলায় দুই গৃহপরিচারক অবস্থান করছিলেন। গতকাল বুধবার রোকসানা ঢাকা থেকে চট্টগ্রামের বাসায় ফিরে দ্বিতীয় তলার ঘরে থাকা অলংকার না পেয়ে থানায় অভিযোগ করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনা উদ্ঘাটন ও চোরদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান শুরু করেছি।’