চট্টগ্রামে 'ঘুষিতে' এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গাড়িচালকের ‘ঘুষিতে’ এক ট্রাকচালকের বাবার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম মো. সেলিম খান (৫৮)। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত গাড়িচালক নিতাই চৌধুরীকে আটক করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে পাঁচলাইশ থানার এসআই রাজু আহমেদ বলেন, হামজারবাগ এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ি রাখা নিয়ে রেইনজারচালক নিতাই চৌধুরী ও ট্রাকচালক মো. করিম খানের বাবা সেলিম খানের সঙ্গে বাগ্বিতণ্ডতা
হয়। একপর্যায়ে নিতাইয়ের ঘুষির আঘাতে সেলিম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।