চট্টগ্রামে 'ড্রিংকইট'-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান ও চিত্রনায়িকা মৌসুমী l ছবি: প্রথম আলো
‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে (বাঁ থেকে) আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান ও চিত্রনায়িকা মৌসুমী l ছবি: প্রথম আলো

প্রাণ-আরএফএল গ্রুপের পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে চট্টগ্রামে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের ডিসি হিলে আনুষ্ঠানিকভাবে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী। এ সময় আরএফএল প্লাস্টিকের হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তেহিদ তুষার খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৌসুমী বলেন, গ্রাহকের প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়েই ড্রিংকইট বাজারে আনা হয়েছে। ড্রিংকইটের পানিতে আস্থা রাখতে পারবেন গ্রাহকেরা।
এস এম আরাফাতুর রহমান বলেন, ‘সাশ্রয়ী মূল্যে জনগণের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। ড্রিংকইটের পানি ফুটানো পানির চেয়েও নিরাপদ।’
আয়োজকেরা জানান, ড্রিংকইটে রয়েছে চার স্তরবিশিষ্ট পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এটি দিয়ে প্রতি ঘণ্টায় চার-পাঁচ লিটার পানি বিশুদ্ধ করা যায়। একটি পানি বিশুদ্ধকরণ কিট দিয়ে টানা দুই বছর পানি পরিশোধন করা সম্ভব। মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন গায়ক হৃদয় খান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।