চট্টগ্রামে 'দেশ জাতি ও রাজনীতি' শীর্ষক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ‘দেশ জাতি ও রাজনীতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বাঙালির মধ্যে আত্মপরিচয়বোধ জাগ্রত না হলে প্রগতিসহ কোনো আন্দোলনই সফল হবে না। যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও সমাজবিজ্ঞানী মাসুদ রানা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্লগার পিনাকী ভট্টাচার্য। কয়েকজন সাংবাদিক ও ব্লগার এ সেমিনারের আয়োজন করেন।
বক্তারা বলেন, বাঙালির মধ্যে আত্মপরিচয়বোধ সৃষ্টি করতে হবে। এ বোধ সৃষ্টি করা না গেলে কোনো কাজে আমরা সফল হতে পারব না। দেশ, জাতি ও রাজনীতি বিষয়গুলোকে স্বতন্ত্রভাবে দেখে আমাদের চিন্তার জায়গাকে প্রসারিত করতে হবে।’