চট্টগ্রামে ‘পথিকৃৎ উৎসব’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক তটিনীর তরঙ্গেতে দুলুক হাজার তরী’ এ স্লোগানে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মার্কস অ্যাকটিভ স্কুল পথিকৃৎ উৎসব’। এর অয়োজন করেছে পাইওনিয়ার্স অব কলেজিয়েটস। প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজিয়েট স্কুল ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মোশতাক হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ইতিকণা চৌধুরী, সহকারী শিক্ষক মাসুমা বেগম, শাহেদ মাহমুদ ও আনিস ফারুক। তিন দিনব্যাপী উৎসবে থাকবে ম্যাথ পাইওনিয়ার্স অলিম্পিয়ার্ড, বাংলা ও ইংরেজি বিতর্ক, আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, দাবা, কুইজ প্রতিযোগিতা, গান প্রভৃতি। অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াগ্রাফি।