চট্টগ্রামে 'পুলিশ মেমোরিয়াল ডে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন স্থানে মারা যাওয়া চট্টগ্রামের বাসিন্দা ১৪ পুলিশ সদস্যকে স্মরণ করেছে নিজেদের বাহিনী। গতকাল বুধবার দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘পুলিশ মেমোরিয়াল ডে’তে তাঁদের স্মরণ করা হয়।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরেআলম মিনা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দীন আহম্মদ প্রমুখ।
উপমহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় সেবার মানসিকতা নিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।