চট্টগ্রামে ‘পুলিশ হাকিম’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চাকরিচ্যুত সদস্য আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন মো. কামরুল ও মো. সেলিম।র‌্যাব-৭-এর উপপরিচালক মেজর রাকিবুল আমিন প্রথম আলোকে বলেন, বুধবার গভীর রাতে পটিয়া থেকে একটি মাইক্রোবাসসহ কামরুল ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকা থেকে আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্র জানায়, ১৩ এপ্রিল নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে হাকিম ও তাঁর সহযোগীরা র‌্যাব পরিচয়ে কাশেম মিয়া নামের একজন ব্যবসায়ীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন। পরে তাঁরা ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেন। র‌্যাব কর্মকর্তা রাকিবুল আমিন বলেন, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি স্বীকার করেছেন, তাঁরা নগরের বিভিন্ন স্থানে র‌্যাব পরিচয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন। সূত্র জানায়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সালে আবদুল হাকিম চাকরিচ্যুত হন। সে সময় তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন।