চট্টগ্রামে ‘যুদ্ধাপরাধীদের’ বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার করার দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর ইউনিট কমান্ড মানববন্ধন করেছে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন। এতে সাংসদ মঈন উদ্দীন খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসাংগঠনিক সম্পাদক এস এম মরতুজা হোসেন, মহানগর ইউনিট কমান্ডার আহ্বায়ক বশিউল্লা মজুমদার, যুগ্ম আহ্বায়ক মোজ্জাফর আহমেদ, আওয়ামী লীগের নেতা বদিউল আলম, এম রেজাউল করিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।