চট্টগ্রামে ‘রংধনু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের বুকে পরিবেশবিষয়ক অপরাধের বিরুদ্ধে এত দিন লড়েছে গ্রিনপিসের জাহাজ ‘রেইনবো ওয়ারিয়র-২’। এখন ভিন্ন ধরনের অভিযান শুরু হচ্ছে এই জাহাজের। মানুষকে স্বাস্থ্যসেবা দিতে উপকূলীয় অঞ্চলে চষে বেড়াবে জাহাজটি। অবশ্য এই জাহাজের নাম আর ‘রেইনবো ওয়ারিয়র-২’ নেই। এর নতুন নাম ‘রংধনু’।১৬ আগস্ট গ্রিনপিস সিঙ্গাপুরে জাহাজটি আনুষ্ঠানিকভাবে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশকে হস্তান্তর করে।‘রংধনু’কে পরিণত করা হবে ভাসমান হাসপাতালে। এই হাসপাতাল বাংলাদেশের উপকূলীয় এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করবে।গতকাল সোমবার কর্ণফুলী নদীর কোস্টগার্ড ঘাটে ‘রংধনু’ নামের ভাসমান এই হাসপাতালের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৈনিক ১৫০ জন রোগীকে চিকিৎ সাসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে জাহাজটি। আগামী ছয়-সাত মাসের মধ্যে জাহাজটি কাজ শুরু করবে বলে ফ্রেন্ডশিপের কর্মকর্তারা জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জোবায়ের আহমেদ। তিনি বলেন, ‘দ্বীপ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এই জাহাজ কাজ করবে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌ বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান, জাহাজটির বিদায়ী ক্যাপ্টেন মাইক ফিংকেন ও ফ্রেন্ডশিপ বাংলাদেশের নির্বাহী পরিচালক রুনা খান উপস্থিত ছিলেন।ক্যাপ্টেন মাইক ফিংকেন জাহাজটির অতীত কার্যক্রম তুলে ধরেন। ১৯৫৮ সালে প্রথমে এটিকে মাছ ধরার নৌকা হিসেবে ব্যবহার করা হয়। এরপর ১৯৮৯ সালে জাহাজটিকে রেইনবো ওয়ারিয়র-২-এ রূপান্তরিত করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে পারমাণবিক পরীক্ষা, তিমি শিকারসহ পরিবেশবিরোধী নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রিনপিস লড়েছে এই জাহাজে করেই।ফিংকেন বলেন, জাহাজটি আরও ১০ বছর চলার উপযোগী।জাহাজটিকে হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে উপযোগী করে তোলার জন্য আগামী ছয়-সাত মাস সময় লাগবে বলে জানান রুনা খান। তিনি বলেন, ‘এই হাসপাতালে চক্ষু, দন্ত, শিশু, নারী স্বাস্থ্যসহ জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা থাকবে। এতে দুটি অস্ত্রোপচার কক্ষ ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হবে।’প্রসঙ্গত, ফ্রেন্ডশিপ বাংলাদেশের ভাসমান হাসপাতালে ‘রংধনু’ তৃতীয় সংযোজন। এর আগে থেকে তাদের দুটি ভাসমান হাসপাতাল উপকূলে কাজ করছে।