চট্টগ্রামেই হবে নতুন সমুদ্রসৈকত
সুপেয় জলের অভাব তো নেই–ই, চট্টগ্রাম ওয়াসা এবার নগরে এনেছে নতুন মাত্রা। ‘আর নয় কক্সবাজার, চট্টগ্রামেই হবে নতুন সমুদ্রসৈকত।’ এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। চট্টগ্রাম ওয়াসার এই অসামান্য উদ্যোগে আনন্দের জোয়ারে ভাসছে নগরবাসী।
দেশের অন্যান্য এলাকার ভ্রমণপিয়াসীদের স্বাগত জানাতে এরই মধ্যে নগরের বিভিন্ন স্থানে প্রচারণাও চালাচ্ছে চট্টগ্রাম ওয়াসা, সামাজিক যোগাযোগমাধ্যমে যা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এ প্রসঙ্গে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা আল মামুন বলেন, ‘মানুষ চট্টগ্রামের ওপর দিয়ে কক্সবাজারে ঘুরতে গেলেও চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এড়িয়ে যায়। আমাদের চট্টগ্রামেই আগ্রাবাদ সি বিচ, সিডিএ বা ২ নম্বর সি বিচে কেউ ঘুরতে আসেন না। ওয়াসার এমন উদ্যোগে আমরা চট্টগ্রামবাসী ধন্য। আশা করি, এখন থেকে চট্টগ্রামের অভ্যন্তরীণ সৈকতগুলোর সৌন্দর্য সবাই উপভোগ করবেন এবং ফেসবুকে রিভিউ দেবেন।’