চট্টগ্রামেও গাড়িতে 'পুলিশ' 'সাংবাদিক' লেখা যাবে না
রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রামেও ব্যক্তিগত গাড়িতে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক বা অন্য কোনো ‘আলগা স্টিকার’ লাগানো যাবে। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এই নিষেধাজ্ঞা মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। কেউ তা মানলে এ বিষয়ে কিছুদিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করবে পুলিশ।
গতকাল রোববার দুপুরে নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. ইকবাল বাহার বলেন, পুলিশের যানবাহনসহ পুলিশ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে পুলিশ বা সিএমপি লেখা স্টিকার ব্যবহার না করতে বলা হয়েছে। গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার দণ্ডনীয় বিধায় তা ব্যবহার করা যাবে না।
নগর পুলিশ কমিশনার বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য গাড়িতে হুটার ও বিকন লাইট ব্যবহার না করা, মাইক্রোবাসে অস্বচ্ছ কাচ ব্যবহার না করা, উল্টোপথে গাড়ি না চালানো, রাস্তায় যত্রতত্র পাকিং, ফুটপাতে এবং রাস্তায় নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই আরোহীকে হেলমেট পরতে এবং দুজনের বেশি না ওঠার আহ্বান জানান তিনি। এসব আইন কেউ অমান্য করলে কিছুদিনের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।