ঢাকার পাশাপাশি চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে আজ বুধবার বেলুন ওড়ানো হবে। গতকাল মঙ্গলবার মঞ্চের কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেওয়া হয়। বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলা গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাসি্তর দাবির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষদ্ধি করার দাবি জানানো হয়। নামে-বেনামে ভুয়া হিসাব খুলে ব্লগারদের নামে কুৎসা রটানো হচ্ছে বলে মঞ্চ থেকে অভিযোগ করা হয়। ঢাকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্লগার অমি রহমান চট্টগ্রামে বক্তব্যে বলেন, Èআমরা ইসলামবিদ্বেষী নই। কোনো ধর্মের বিরুদ্ধে নয়, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। অথচ নামে-বেনামে আমাদের নামে ব্লগ ও ফেসবুকে হিসাব খুলে ইসলামবিদ্বেষী কুৎসা রটানো হচ্ছে, যার সঙ্গে আন্দোলনকারীদের সম্পৃক্ততা নেই।' গণজাগরণ মঞ্চে আজ ঢাকার কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বেলুন ওড়ানোর কর্মসূচি পালন করা হবে বলে জানান চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম।