চট্টগ্রামেও শোকাবহ পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মধ্যেও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা টেলিভিশনে ওই দুর্ঘটনার সংবাদ দেখছেন। কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর ছিলেন আমাদের দেশের মূল্যবান সম্পদ। তাঁদের হারানোর ক্ষতি কোনো দিন পূরণ হওয়ার নয়।’ শিক্ষার্থীরা আরও বলেন, ‘মিরসরাইয়ের দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে না-উঠতেই আমরা আরেক শোকের সাগরে নিমজ্জিত হলাম।’ঢালী আল মামুনের সহকর্মী আবুল মনসুর বলেন, ‘ঢালী আমার সহকর্মী, অত্যন্ত কাছের। বিধাতাকে অশেষ ধন্যবাদ, ঢালীর মাথায় আঘাত লাগেনি।’