চট্টগ্রামের আ.লীগ নেতা ইনামুল হকের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক (দানু) (৬৫) গতকাল রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে হেলিকপ্টারে করে তাঁর মরদেহ চট্টগ্রাম আনা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বাদ জোহর নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসসংলগ্ন মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হবে।