চট্টগ্রামের আদালতে পাঁচ মাওলানার ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে স্মরণিকা (বই) বের করার মামলায় পাঁচ মাওলানা গতকাল সোমবার আদালতে ক্ষমা চেয়েছেন। পরে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন।অব্যাহতি পাওয়া পাঁচ মাওলানা হলেন মুফতি বেলাল বিন সাদী মোল্লা, আবদুর রউফ, মুফতি আবদুল আউয়াল, শরিফুল ইসলাম ও আমজাদ হোসেন। তাঁদের বিরুদ্ধে ২০০৮ সালে আরেক মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মামলাটি করেন। গতকাল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।আদালত সূত্র জানায়, গতকাল পাঁচজন বিবাদী আদালতে হাজির হয়ে তাঁদের বইয়ের একটি মন্তব্য সম্পর্কে ক্ষমা চান। এ সময় মহানগর হাকিম বলেন, ‘আমাদের জ্ঞানের সীমারেখা এমন হওয়া উচিত নয়, যাতে কোনো কিছু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অন্যের অনুভূতিতে আঘাত না আসে। আর ধর্মীয় বিষয়গুলো আদালতে টেনে আনা সমীচীন নয়।’ বাদীর কৌঁসুলি নাজিমউদ্দিন চৌধুরী বলেন, বিবাদীরাও মাওলানা। তাঁরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত এনেছেন। তিন বছর ধরে এই মামলা চলার পর বিবাদীরা আদালতে এসে ক্ষমা প্রার্থনা করেন। বাদী ক্ষমা করে দিলে আদালত পাঁচ মাওলানাকে অব্যাহতি দেন।আদালত সূত্র জানায়, দিনাজপুরের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ‘আন্-নফীর’ নামের একটি স্মরণিকার ১৮ নম্বর পৃষ্ঠায় ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়। এতে বলা হয়, ‘এই মিলাদ ও মিলাদুন্নবীর সূত্র কী এবং এর জন্ম কোথায়? এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করে যে তথ্য পাওয়া যায় তা হলো, ৬০৪ হিজরি সালে ইরাকের মুসেল শহরে বাদশাহ আবু সাঈদ মোজ্জাফর উদ্দিন কুকবরী ও আবুল খাত্তাব ওমর ইবনে দিহয়া নামের জনৈক দরবারি আলেম সর্বপ্রথম এর গোড়াপত্তন করেন। মিলাদের এই কুপ্রথা সপ্তম শতাব্দী থেকে যদিও শুরু হয় এবং ক্রমশ অনেক নতুন নতুন ব্যাপার তার সঙ্গে যুক্ত হতে চলল।’