চট্টগ্রামের আদালতে ৯৮ জনের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিডিআর বিদ্রোহের মামলায় ৯৮ জওয়ানকে গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। আগামী ২৭ মার্চ আবার একই আদালতে তাঁদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, সাতকানিয়ায় বিদ্রোহের ঘটনায় ৯৮ জওয়ানের বিচার কোন আইনে হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তাই তাঁদের চট্টগ্রামের আদালতে নিয়মিত হাজির করা হচ্ছে। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সাতকানিয়ার বায়তুল ইজ্জত প্রশিক্ষণ স্কুলে বিডিআরের সদস্যরা ব্যাপক ভাঙচুর ও গুলি চালান।