চট্টগ্রামের ইতিহাস নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বন্দর নগর চট্টগ্রাম থেকে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র। মিডিয়া হাউস চ্যানেল আরএ চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা তিনটায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
হোটেল আগ্রাবাদের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠেয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্রটির বেশির ভাগ পার্শ্বচরিত্রে অভিনয় করবেন স্থানীয় শিল্পীরা। বিজ্ঞপ্তি