চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাবুনগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গতকাল সোমবার রাতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রাত নয়টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন স্বজনেরা।জুনায়েদ বাবুনগরীর বড় মেয়ের জামাই এরশাদউল্লাহ প্রথম আলোকে এসব তথ্য জানিয়ে বলেন, ‘উনি (বাবুনগরী) দীর্ঘ সময় পরিবারের বাইরে থাকায় এবং তাঁর বৃদ্ধ মাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েন। এ কারণে চিকিৎসকদের অনুমতিতে তাঁকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে।’স্বজনেরা জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্ত ছিল তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ব্যাংককে নেওয়া হবে। কিন্তু জুনায়েদ বাবুনগরী চাচ্ছেন আগে চট্টগ্রামে যেতে। চট্টগ্রামে তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হবে। এরপর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।