প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামের উন্নয়ন ও গণমানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম করব। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে।’গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শিশু-কিশোর সমাবেশে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।এতে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, আওয়ামী লীগের নেতা এ কে এম বেলায়েত হাসান, রেজাউল করিম চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। পরে মহিউদ্দিন চৌধুরী শেখ হাসিনার ৬৬তম জন্মদিনের কেক কাটেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।