চট্টগ্রামের এইউডব্লিউতে ‘আরব বসন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের মেহেদীবাগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে গতকাল শনিবার সকালে ‘আরব বসন্ত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগে ‘ক্রস পারসপেকটিভ’ শীর্ষক ১২ দিনব্যাপী বহুমাত্রিক অনুষ্ঠানের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন তিউনিসিয়ান বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিমান ফরাসি ভাষাবিদ, ঔপন্যাসিক ও সংস্কৃতি সমালোচক আবদুল ওয়াহেব মিদ্দিব। এরপর ‘মরক্কোয় আরব বসন্ত: রাজনীতিবিদ, সুশীল সমাজ ও তরুণদের আন্দোলন’ বিষয়ে আলোচনা করেন এইউডব্লিউর রাজনীতিবিজ্ঞানের সহকারী অধ্যাপক সারাহ শেহাবুদ্দিন।সেমিনারে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বারর্থে ও এইউডব্লিউর সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সারাহ আমিন। ২৬ নভেম্বর ‘ক্রস পারসপেকটিভ’ শীর্ষক অনুষ্ঠান শেষ হবে কনসার্টের মাধ্যমে। নগরের শিল্পকলা একাডেমীতে আয়োজিত এ অনুষ্ঠানে গান করবেন জনপ্রিয় ফরাসি শিল্পী আবাজি।