চট্টগ্রামের একটি সার কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরীর টিএসপি কমপ্লেক্স লিমিটেড নামের সার কারখানার একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন রাত সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ওই কারখানার একটি গুদামে উন্মুক্ত রক সালফার নামানোর সময় এই আগুনের সূত্রপাত।

চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, কারখানায় এখন আর আগুন দেখা যাচ্ছে না। শুধু ধোঁয়া বের হচ্ছে।