চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন খননযন্ত্র তৈরি করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ড্রেজার (খননযন্ত্র) প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইএইচসি-হল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের জন্য আন্তর্জাতিক মানের খননযন্ত্র তৈরি করতে সম্প্রতি এ দুটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়।এ ছাড়া স্থানীয় ক্রেতাদের জন্য ছয়টি তেলবাহী ট্যাংকার তৈরির কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাখাওয়াত হোসেন জানান, এই তেলবাহী ট্যাংকার তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ হবে। প্রতিষ্ঠানটি ২০১০ সালের মধ্যে সরবরাহের জন্য যেসব কার্যাদেশ পেয়েছে, বাজারমূল্যে তা ১৭০ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ক্রেতাদের জন্য সমুদ্রগামী ১৯টি জাহাজ তৈরির কার্যাদেশ রয়েছে।