প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-দৃষ্টি আয়োজিত ‘রোড টু চিটাগাং’ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম নগরের কলকাকলী বিদ্যালয়। গতকাল শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা সামী আল হাফিজ।
প্রতিযোগিতায় মোট ৭২টি বিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বে ওঠে চট্টগ্রাম নগরের সিলভার বেলস গার্লস স্কুল ও কলকাকলী স্কুল। তৃতীয় হয়েছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এবং চতুর্থ হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।