চট্টগ্রামের কলাতলী বস্তিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের টাইগার পাস এলাকার কলাতলী বস্তিতে গতকাল বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তির তিনটি ঘরের ১৬টি কক্ষ পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। রান্নার চুলা থেকে আগুনের সূচনা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।ফায়ার সার্ভিস জানায়, বেলা সোয়া একটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের আটটি অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে যায়। তাদের কর্মীরা প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তিনটি ঘরের ১৬টি কক্ষ পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।