চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের নবীন-প্রবীণে মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, স্মৃতিচারণা, আড্ডা আর নাচে-গানে উদ্যাপিত হয়েছে চট্টগ্রামের শতবর্ষী বিদ্যালয় কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উত্সব। পুনর্মিলনীতে বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। উত্সবের দ্বিতীয় দিন গতকাল শনিবার বিদ্যালয়ের প্রাক্তন ১৪ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। গত শুক্রবার উত্সবের উদ্বোধন করেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম। এ সময় স্মৃতিচারণা করেন অধ্যাপক ইমেরিটাস জামাল নজরুল ইসলাম।