চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় গতকাল বুধবার আংশিক সড়ক অবরোধ করেছে এক ওয়ার্ড কাউন্সিলরের সমর্থকেরা। ওই ওয়ার্ড কাউন্সিলর গত মঙ্গলবার এক নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তাঁর সমর্থকেরা বিক্ষোভ করে। এর জের ধরে গতকাল বুধবার সকাল থেকে আবারও বিক্ষোভের পাশাপাশি ঠেলাগাড়ি দিয়ে সড়ক অবরোধ করে তাঁর সমর্থকেরা। এ কারণে খাতুনগঞ্জের স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হয়। ওই কাউন্সিলরের সমর্থকদের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই অপবাদ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে খাতুনগঞ্জের একটি বাসায় যান ওই কাউন্সিলর। সেখানে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের অভিযোগ এনে তাঁর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ভুঁইয়া জানান, ওই নারীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই নারী মামলার প্রস্তুতি নিচ্ছেন।