চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে শিশুরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার কাঁধে চড়ে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে এসেছে দুই বছরের প্রিতুল। তার মাথায় ‘রাজাকারের ফাঁসি চাই’সংবলিত ব্যান্ড। জাগরণের গান কিংবা স্লোগানের তালে তালে সে-ও তালি দিচ্ছে। মাঝেমধ্যে বলছে, ‘আসি (ফাঁসি) চাই আসি চাই।’চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ পরিচালনা পর্ষদের আহ্বায়ক চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম জানান, আজকের তারুণ্য যে ইতিহাস রচনা করেছে তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী স্কুলশিক্ষার্থী অনসুয়া অত্রি প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে জামালখানের গণজাগরণ মঞ্চে আসে। সবার সঙ্গে সেও স্লোগান ধরে। ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই কিংবা ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’ ইত্যাদি।তবে শিশুদের সবচেয়ে পছন্দের স্লোগান ‘ক তে কাদের মোল্লা’, ‘ন তে নিজামী’, ‘স তে সাকা, ‘তুই রাজাকার তুই রাজাকার’। অনসুয়া জানায়, ‘আমরা ক তে কমলা, ন তে নদী ইত্যাদি পড়ে এসেছি। এখন মানুষের নামের সঙ্গে মিলিয়ে বর্ণমালা বলতে ভালো লাগছে।’জামালখানের গণজাগরণ মঞ্চে প্রতিদিন ওই এলাকা ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় করে। স্কুল ছুটির পর অভিভাবকদের সঙ্গে বাসায় ফেরার পথে তারা ওখানে দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে অনেকে মাইকে নিজেরাই স্লোগান ধরে। সেন্ট মেরিজ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ফুয়াদ আহমেদ এ পর্যন্ত পাঁচ-ছয় দিন গণজাগরণ মঞ্চে গেছে। ‘বাবার কাছে শুনেছি এখানে যাঁদের ফাঁসি দাবি করা হচ্ছে তারা নাকি একাত্তরে মানুষ খুন করেছিলেন। তাই আমিও তাঁদের ফাঁসি চাই।’