চট্টগ্রামের চার থানার ওসি পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। গতকাল বৃহস্পতিবর সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল এ রদবদলের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনারের স্টাফ অফিসার ও সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন গত রাতে প্রথম আলোকে বলেন, ডবলমুরিং থানার ওসি এ এস এম নুরুল আলম তালুকদারকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) এবং সিটিএসবির পরিদর্শক বশির আহমদ খানকে ডবলমুরিং থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। চান্দগাঁও থানার ওসি শাইরুল ইসলামকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশে এবং ডিবির পরিদর্শক শাহজাহান কবীরকে চান্দগাঁও থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিনকে বায়েজিদ বোস্তামী থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি পদে নগর ডিবি পুলিশের পরিদর্শক আবুল মনসুরকে বদলি করা হয়েছে।