চট্টগ্রামের জন্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামকে কেন্দ্র করে ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘কর্ণফুলীর তীরে’ নামের চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। এর অংশ হিসেবে সন্ধ্যা ছয়টার দেশের খবরে চট্টগ্রাম বিভাগের জন্য থাকছে আলাদা পর্ব, যা সরাসরি উপস্থাপনা করা হচ্ছে মাছরাঙার চট্টগ্রাম স্টুডিও থেকে। সন্ধ্যা সাতটা ও রাত ১০টার সংবাদে চট্টগ্রাম বিভাগের খবরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। থাকছে সরাসরি সাক্ষাৎকার। নিয়মিত টক শো ‘মাছরাঙা সাম্প্রতিক’-এ আজ থাকছে চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধি। এ অনুষ্ঠানটি রাত ১২টায় প্রচারিত হচ্ছে মাছরাঙার চট্টগ্রাম স্টুডিও থেকে। বিজ্ঞপ্তি।