চট্টগ্রামের জাম্বুরি মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের জাম্বুরি মাঠকে খেলার মাঠ হিসেবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম খেলার মাঠ রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জাম্বুরি মাঠে পার্ক বানানোর পরিকল্পনা থেকে সরে আসতে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতি দাবি জানান তাঁরা।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন খেলার মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস, ডলফিন ক্লাবের সভাপতি আমির উদ্দিন, মাদারবাড়ি উদয়ন সংঘের ক্রীড়া সম্পাদক একরামুল হক, বাদশা মিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম এ মুছা, শিশু কিশোর মেলার সংগঠক জয়তু সুশীল, মহিউদ্দিন বাপ্পী প্রমুখ।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের খেলার জন্য জাম্বুরি মাঠটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন ক্রীড়া অনুরাগীরা। অথচ মন্ত্রণালয় সেখানে পার্ক বানানোর পাঁয়তারা করছে। এই উদ্যোগ থেকে সরে না এলে আন্দোলন গড়ে তোলা হবে।