চট্টগ্রামের ডিআইজি প্রিজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) অসীম কান্ত পালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক আবদুস সোবহান সংস্থার প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানিয়েছে, ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগও রয়েছে।
২০১৪ সালে তাঁর বিরুদ্ধে ওঠা এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় আগেও তাঁকে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হয়।
চট্টগ্রাম ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারসহ ১১টি কারাগার নিয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজনের দায়িত্ব পালন করছেন অসীম কান্ত পাল। এর মধ্যে রয়েছে তিনটি পার্বত্য অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এ ছাড়া রয়েছে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার কারাগার।